• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গাজীপুরে কোনাবাড়ীর আমবাগ সানমুন মার্কেট এলাকায় মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ: মাদকের রমরমা সিন্ডিকেটের বিস্তার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, ইয়াবা সহ গ্রেপ্তার ৪ কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, ইয়াবা সহ গ্রেপ্তার ৪

গাজীপুর প্রতিনিধি / / ৫২ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক মামলার আসামি, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি এবং জিএমপি প্রসিকিউশন মামলার এক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর ২০২৬ তারিখে বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতদের পরিচয় :

১. মাদক মামলার এজাহারনামীয় আসামি:
মোঃ সুজন মিয়া (২৫)। তাঁর পিতার নাম মৃত ইসমাইল এবং মাতার নাম আকলিমা আক্তার। তাঁর স্থায়ী ঠিকানা টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার নালহারা গ্রাম। বর্তমানে তিনি গাজীপুরের কোনাবাড়ী থানাধীন বাইমাইল নদীর পাড় এলাকায় ইসমাইলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

২. মাদক মামলার এজাহারনামীয় আসামি:
মোঃ ওমর ফারুক (৫০)। তাঁর পিতার নাম মৃত সিরাজুল হক এবং মাতার নাম মৃত রওশন আরা। তাঁর ঠিকানা গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন বাইমাইল নদীর পাড় এলাকা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ দুজনের বিরুদ্ধে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট-সংক্রান্ত মাদক মামলার অভিযোগ রয়েছে।

৩. সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি:
রাজিব চৌধুরী। তাঁর পিতার নাম মোঃ আলমাছ চৌধুরী। তাঁর ঠিকানা বাসন, ডাকঘর কড্ডা, বাসন থানা, গাজীপুর মহানগর, গাজীপুর।

৪. জিএমপি প্রসিকিউশন মামলার আসামি:
মোঃ তাসফিকুল ইসলাম তামিম (২০)। তাঁর পিতার নাম এসএম আতিকুর রহমান এবং মাতার নাম মেরিনা রহমান। তাঁর ঠিকানা ছয়দানা, সাইনবোর্ড ভূষির মিলের পেছনের এলাকা, গাছা থানা, গাজীপুর মহানগর, গাজীপুর। বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com